ঢাকা, সোমবার, ২০ মে ২০১৩, ০৬ জ্যৈষ্ঠ ১৪২০, ১০ রজব ১৪৩৪

 
 
 
 
 
 
সম্পাদকীয়
এই সম্পদ ক্ষতির দায় কার
গুরুতর অভিযোগ এই যে, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বিভিন্ন প্রকল্পের কাজ যথাসময়ে শুরু ও শেষ না হওয়ার কারণে গত চার বছরে পাঁচ হাজার কোটি টাকার সম্পদ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আরও অভিযোগ এই যে, কাজের গতিমন্থরতার কারণে বছরের পর বছর ঝুলে আছে হাজার হাজার কোটি টাকার প্রকল্প। সময়মত নির্দেশনা না পাওয়ায় অধিকাংশ প্রকল্পের কাজ শুষ্ক মওসুমে শুরু করা যাচ্ছে না। বলার অপেক্ষা রাখেনা, ভাঙনপ্রবণ নদীর বিভিন্ন এলাকায় হার্ড পয়েন্ট স্পার, গ্রোয়েন ও নদীতীর সংরক্ষণের কাজ ...বিস্তারিত
অর্থনৈতিক পরিস্থিতি উদ্বেগজনক
রাজনৈতিক অস্থিরতাকে কেন্দ্র করে অর্থনীতি গিরি খাদের তীরবর্তী। কয়েকদিন আগে এবং প্রাক বাজেট আলোচনাতেও অর্থনীতির কঠিন অবস্থার কথা খোদ অর্থমন্ত্রীও স্বীকার করেছেন। এক আলোচনায় তিনি বলেছেন, এবারের বাজেটটি তার কাছে খুবই কষ্টের ও অস্বস্তিকর। রাজনৈতিক সংকটকেই তিনি অস্বস্তির কারণ হিসেবে উল্লেখ করেছেন। সরকারী সংস্থা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সূত্র উদ্ধৃত করে প্রকাশিত খবরে বলা হয়েছে, রাজনৈতিক অস্থিরতা ও বিনিয়োগের অভাবে গত কয়েক বছরের তুলনায় জিডিপির প্রবৃদ্ধির হার এবছর কমে গেছে। বিবিএস বলছে, চলতি বছর জিডিপির প্রবৃদ্ধির ...বিস্তারিত
উপসম্পাদকীয়
জনাতঙ্ক থেকে মুক্তি পেতে সরকারকেই এগুতে হবে
আবদুল আউয়াল ঠাকুর : মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের সূত্র ধরে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারীর সাথে পাকিস্তান সেনাবাহিনীর সম্পর্কের এক সময় এতটাই অবনতি হয়েছিল যে, সামরিক হস্তক্ষেপের আশঙ্কা সৃষ্টি হয়েছিল। তবে পাকিস্তান সেনাপ্রধান বারবারই সামরিক হস্তক্ষেপের আশঙ্কা নাকচ করে দিয়েছিলেন। শেষ পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের মধ্যদিয়ে পাকিস্তানে গণতান্ত্রিক চর্চাই বহাল থাকলো। পাকিস্তানের রাজনীতি যে পার্বত্য গিরিখাদের কাছাকাছি দাঁড়িয়েছিল তার বিপরীতে এখন সমতল ভূমিতে কৃষিযোগ্য এলাকায় এসে দাঁড়িয়েছে। আশার কথা, পাকিস্তানে যে গণতান্ত্রিক চর্চা শুরু ...বিস্তারিত

অভিমত : কাক্সিক্ষত সংলাপ ও চলমান রাজনীতি
মোহাম্মদ বেলায়েত হোসেন : সরকারের একাধিক দায়িত্বশীল মন্ত্রী বলছেন, নির্বাচনকালীন সরকার প্রধান হিসেবে তারা শেখ হাসিনাকে ছাড়া অন্য কাউকে মেনে নেবেন না। শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করে বিদ্যমান কাঠামোয় নির্বাচন হলে আওয়ামী লীগই তো ক্ষমতায় থাকল, তাহলে আর সংলাপের প্রয়োজন কি? এই সংলাপ করে লাভই বা কি? ক্ষমতাসীনদের মনোভাব পরিবর্তন না হলে সংলাপের নামে সময়ের অপচয় ছাড়া আর কিছুই হবে না। লক্ষ্য যদি হয় পক্ষপাতহীন ও ...বিস্তারিত
চিঠিপত্র : শহরের একটি বিদ্যালয়ের করুণ হাল
ঢাকা সিটি কর্পোরেশনের কোতোয়ালি থানাধীন ৯নং রায় ঈশ্বরচন্দ্র শীল বাহাদুর স্ট্রিটে রয়েছে শাহ আব্দুল হামিদ কালান্দর উচ্চ বালিকা বিদ্যালয়। বর্তমানে বিদ্যালয় ভবনটির অবস্থা খুবই জরাজীর্ণ ও ঝঁকিপূর্ণ। ছাত্রীরা ঝুঁকি নিয়ে লেখাপড়া  করছে। পুরাতন ঢাকার প্রাণ কেন্দ্রে মিটফোর্ড হাসপাতালের ঠিক পশ্চিম পাশে বিদ্যালটি প্রায় ২০০ বছর আগের একটি ভবনে ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৮০ সালে পাঠদানের অনুমতি লাভ করে। বিদ্যালয়টি একটি ...বিস্তারিত
রাস্তাটুকু সংস্কার করা প্রয়োজন
ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার ১৪নং চুড়াইন ইউনিয়নের গোবিন্দপুর বাজার থেকে শুরু করে পশ্চিমে প্রাক্তন মন্ত্রী আব্দুল মান্নান সাহেবের বাড়ির উত্তর পাশ দিয়ে ‘অনাবিল’ খালপাড়ঘেঁষে ‘মোহাম্মদ কোরবান আলী প্রামাণিক’ সরণি হয়ে পশ্চিমে চৈরাহাটি পর্যন্ত রাস্তাটুকু বহুবছর যাবৎ সংস্কারবিহীন পড়ে রয়েছে। এই রাস্তা দিয়ে বাধ্য হয়ে দিন-রাত জীবন-জীবিকার প্রয়োজনে শত শত মানুষকে চলাফেরা করতে হয়। এই অবস্থায় এই রাস্তা দিয়ে আমরা যারা চলাফেরা করি, তাদের অনেক সমস্যার ...বিস্তারিত